অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এই অভিনেতার স্ত্রী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
অভিনেতা আলভীকে নিয়ে কাজ করেন এমন একাধিক নির্মাতা ইকরার আত্মহত্যার বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।ইকরার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে মিরপুর পল্লবী থানার অফিসার ইনচার্জ এ কে এম আলমগীর জাহান গণমাধ্যমকে জানান, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে পল্লবী থানায় ফোন আসে। এরপর ঘটনাস্থলে আমাদের থানা থেকে পুলিশ গিয়েছেন। প্রাথমিকভাবে জানতে পেরেছি যাহের আলভী নামের এক অভিনেতার স্ত্রী আত্মহত্যা করছেন বিস্তারিত তদন্ত ছাড়া বলতে পারব না।
বর্তমানে একটি নাটকের শুটিংয়ে অভিনেতা আলভী নেপালে অবস্থান করছেন।
২০১০ সালে পারিবারিক আয়োজনে ইকরাকে বিয়ে করেন আলভী। এরই মধ্যে তাদের ভালোবাসার সংসার ১৫ বছর পার করেছে। এই দম্পতির এক সন্তান রয়েছে।




