আর্তমানবতার সেবায় ফেনী জেলা ব্লাড গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে ফেনী জেলা ব্লাড গ্রুপ। সংগঠনটির উদ্যোগে ১১৫টি অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
“ফেনী জেলা ব্লাড গ্রুপের পক্ষ থেকে মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী উপহার” শিরোনামে আয়োজিত এ কর্মসূচি সংগঠনের নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন মোঃ সাইদুল ইসলাম রুবেল মজুমদার। সহ-সভাপতি জাকির হোসেন ফরায়েজী ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আরিফ কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রমজানের ত্যাগ, সংযম ও সহমর্মিতার শিক্ষা থেকেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশ-বিদেশে অবস্থানরত শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সহযোগিতা ও স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমে কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়িত হয়েছে।
এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ভ্রাতৃত্ববোধ ও সহানুভূতির বন্ধন আরও দৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। ভবিষ্যতেও আর্তমানবতার সেবায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।
শেষে সংগঠনের পক্ষ থেকে মহান আল্লাহর কাছে এ উদ্যোগ কবুল হওয়ার প্রার্থনা জানানো হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া