আসন্ন স্থানীয় সরকার নির্বাচন আলোচনায় পরিচ্ছন্ন ইমেজের নেতা আলহাজ্ব মোঃ কোবাদ শিকদার

​আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নড়াগাতি থানা ও পহরডাঙ্গা ইউনিয়ন এলাকায় সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন স্থানীয় জনগণের আস্থার প্রতীক, বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা আলহাজ্ব মোঃ কোবাদ শিকদার।
​তিনি বর্তমানে নড়াগাতি থানা বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক এবং পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করছেন। দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থেকে তিনি তৃণমূল নেতাকর্মীদের কাছে এক নির্ভরতার নাম হয়ে উঠেছেন।
​ব্যক্তিজীবনে তিনি একজন নিরহংকার ও জনবান্ধব মানুষ হিসেবে এলাকায় সুপরিচিত। সমাজসেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি মাদক নির্মূল ও যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ‘মাদক মুক্ত সমাজ’ গড়ার লক্ষ্যে তাঁর বলিষ্ঠ কণ্ঠস্বর ও ব্যক্তিগত উদ্যোগ স্থানীয় সচেতন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
​এলাকাবাসী মনে করেন, এলাকার উন্নয়ন এবং তৃণমূলের অধিকার আদায়ে কোবাদ শিকদারের মতো সৎ ও সাহসী নেতৃত্বের কোনো বিকল্প নেই। যোগ্য নেতৃত্ব নির্বাচনে এলাকাবাসী এখন তাঁর ওপরই আস্থা রাখছেন।
​এ বিষয়ে স্থানীয় সাধারণ মানুষের সাথে আলাপকালে তারা জানান, “কোবাদ শিকদার সব সময় মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছেন। তিনি একজন নিবেদিতপ্রাণ নেতা, যিনি সুখে-দুঃখে সর্বদা আমাদের সাথে থাকেন। আসন্ন নির্বাচনে আমরা তাকেই যোগ্য প্রার্থী হিসেবে দেখতে চাই।”
​আলহাজ্ব মোঃ কোবাদ শিকদার বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমি সর্বদা সততার সাথে পালন করার চেষ্টা করেছি। মানুষের সেবা করা এবং এলাকার উন্নয়নে কাজ করাই আমার মূল লক্ষ্য। জনগণের চাওয়া অনুযায়ী এবং বিগত দিনের দলের সকল প্রকার সিদ্ধান্ত মেনে আমি সর্বদা আমার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এবং দল আগামী দিনে যে সিদ্ধান্ত দিবে, সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে, ৯৩ নড়াইল ১ আসনের মাননীয় এমপি মহোদয়, প্রিয় অভিভাবক জননেতা আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের হাতকে আরো শক্তিশালী এবং সুসংগঠিত করার লক্ষ্যে আমার কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সুরুপী সালিনাবকসা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত বদিউজ্জামান লস্কর

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সুরুপী সালিনাবকসা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে জনাব