ডাঃ ইকরামুল বারী টিপু**, ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনের মাননীয় সংসদ সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন দেশের শীর্ষ বেসরকারি টেলিভিশন চ্যানেল ATN বাংলা-এর চেয়ারম্যান ডঃ মাহফুজুর রহমান।
রাজধানীতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেওয়া হয়। রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মান্দা তথা নওগাঁ-৪ আসনে উন্নয়ন কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি, কৃষকবান্ধব উদ্যোগ এবং জনসম্পৃক্ত রাজনীতির কারণে ডাঃ টিপু আজ গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তাঁর সাহসী ও দায়িত্বশীল নেতৃত্ব ভবিষ্যতেও এলাকার উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্মাননা গ্রহণ করে ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, “এই অর্জন আমার ব্যক্তিগত নয়, এটি নওগাঁ-৪ (মান্দা) বাসীর ভালোবাসা ও সমর্থনের ফল।” তিনি জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।




