কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে বন্ধন উন্নয়ন সংস্থা এর ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।
১৩ জুন শনিবার সকাল ১০ টার সময় বন্ধন হাসপাতালে সামনে অনুষ্ঠিত হয়।
সকাল ৯ টার সময় বন্ধন উন্নয়ন সংস্থার ১৯ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে রালী শুরু করে কৃষ্ণনগর বাজার পরিদক্ষিন করে বন্ধন সংস্থার মাঠে উপস্থিত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
শুরুতে বন্ধন উন্নয়ন সংস্থার পরিচালক ও বন্ধন হাসপাতাল এমডি আলমগীর হোসেন শুভেচ্ছা বক্তব্য দেন,
সভাপতিত্ব করেন বন্ধন উন্নয়ন সংস্থার উপদেষ্টা আজিজ গাইন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সাবেক ওসি আব্দুল জলিল, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছটু, অধ্যাপক মোশাররফ হোসেন চৌধুরী, কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতে আমীর ইব্রাহিম বাহারি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এটিএম গোলাম মহিউদ্দিন, বন্ধন সংস্থার সভাপতি মাষ্টার আমিনুর রহমান, কৃষ্ণনগর ইউনিয়ন বি এন পির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কে,এম রওশান আলী,নুরুল হক, ইউপি সদস্য জবেদ আলী, নুর হোসেন, আব্দুল গফফার, গোলাম মোস্তফা,গ্রাম্য ডাক্তার মোস্তাফিজুর রহমান মনো এছাড়া এলাকার গন্যমান্য উপস্থিত ছিলেন।




