কালীগঞ্জ পৌরসভা-এ IUGIP প্রকল্পে ৪ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা-এ নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP) এর আওতায় ৪টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কালীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলাম। এ সময় কালীগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেন, “কালীগঞ্জকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। এই এলাকার মানুষ যেন উন্নত ও সুন্দর পরিবেশে বসবাস করতে পারে, সে লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়ন জোরদার করা হবে।”
তিনি আরও বলেন, “কালীগঞ্জ উপজেলা ও পৌরসভার প্রতিটি উন্নয়ন কাজে গুণগত মান নিশ্চিত করতে হবে। কোনো কাজেই যেন দুর্নীতি না হয়, সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে থাকব। কালীগঞ্জে উন্নয়নের নামে অনিয়ম বা দুর্নীতির কোনো সুযোগ দেওয়া হবে না।”
অনুষ্ঠান শেষে অতিথিরা উন্নয়ন কাজগুলোর নির্ধারিত স্থান পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন