রমজানের ঈদকে সামনে রেখে আজ বুধবার (৪ মার্চ) কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকায় সেমাই ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে দেখা যায়, “কুমিল্লা ফ্লাওয়ার মিলস” ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল।
উল্লিখিত অপরাধসমূহের কারণে কুমিল্লা ফ্লাওয়ার মিলসকে ৩০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা জেলার ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: কাউছার মিয়া বলেন, জনস্বার্থে পুরো রমজান মাসজুড়ে ভোক্তা অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: কাউছার মিয়া, নিরাপদ খাদ্য অফিসার জনাব মো: জুয়েল মিয়া এবং সার্বিক সহযোগিতায় কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।




