কুমিল্লা-৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া ভারত সীমান্তঘেঁষা এলাকা। হাজী জসিম উদ্দিন এমপি হওয়ার পর ঘোষণা দিয়েছিলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। যেমন বলা তেমন কাজ।
গতকাল ( ১মার্চ ) রবিবার রাতে ছদ্মবেশেই বিজেবির সদস্যদের সঙ্গে টহলে নামেন হাজী জসিম উদ্দীন এমপি। আশাবাড়ী সীমান্ত এলাকায় তিনটি মোটরসাইকেল আটক করেন এবং স্থানীয়দের বলেন কোনো মাদক কারবারি ও মাদক সেবনকারীকে এই এলাকায় প্রবেশ করতে দেওয়া যাবে না।
স্থানীয় কয়েকজন যুবক জানান, হাজী জসিম উদ্দীন এমপি ও বিজিবি সদস্যদের দেখামাত্রই মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায় মাদক কারবারিরা । মোটরসাইকেলগুলো বিজিবি হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, আশাবাড়ী সীমান্ত দিয়ে মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারীরা প্রতিনিয়ত আসা-যাওয়া করে। রোববার রাতে আমাদের আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দীন বিজিবি সদস্যদের নিয়ে মাদক বন্ধে মাঠে নেমেছেন । উনি তিনটি মোটরসাইকেল আটক করেন। এগুলো পুলিশের হাতে তুলে দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। বিজিবির সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা এই সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন । এই সমাজের যুবকদের রক্ষা করতে হলে সবাইকে সচেতন হতে হবে। মাদকের ছোবলে যুবকেরা ধ্বংস হয়ে যাবে। এজন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে । মাদক ব্যবসায়ীদের নির্মূলে আমি কাজ করে যাব।




