কুমিল্লার বরুড়ায় ১০২ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লার বরুড়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেলে উপজেলার আড্ডা ইউনিয়নের বাগমারা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন: ​খোকন মিয়া (৪৮): বাগমারা গ্রামের মৃত শাহ আলমের ছেলে।
সানাউল্লাহ (৩১): একই গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে।
​পুলিশ সূত্রে জানা গেছে, বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এসআই তাজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বাগমারা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় সন্দেহভাজন হিসেবে খোকন ও সানাউল্লাহকে তল্লাশি করে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
​ওসি আজহারুল ইসলাম আরও জানান, উপজেলাকে মাদক মুক্ত করতে পুলিশের এই কঠোর অবস্থান এবং অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন