কোচিং শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় প্রাণ গেল স্কুল ছাত্রীর

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কোচিং শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় সীপা রাণী (১৫) নামে এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ১৩ জুন (শনিবার) সকাল সাড়ে ১০টার দিকে কোচিং থেকে বাড়ি ফেরার পথে উপজেলার ওমরাডাঙ্গী সড়কের কুয়েত মসজিদ ও স্থানীয় জামায়াত অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রাক্টরর চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
নিহত সীপা রানী ওই এলাকার গোবিলাল ও সুমি রানীর একমাত্র সন্তান বলে পরিবার সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানায়, সীপা রানী সাইকেল চালিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির সেলো মেশিন চালিত ট্রাক তাকে চাপা দেয়। সংঘর্ষের তীব্রতায় সে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। মাথায় মারাত্মক আঘাত লাগায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘাতক যানটিকে আটক করার চেষ্টা করে। এ সময় চালক ঘটনাস্থল থেকে সরে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে রাখে পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক যানটি ও চালককে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, ট্রাকটির চালক বাবলু হোসেন। তিনি উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা গ্রামের রফিজ উদ্দিনের ছেলে বলে পরিচয় দিয়েছেন।এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে একমাত্র মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন সীপার বাবা-মা। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা সড়কে নিরাপত্তা জোরদার এবং বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া