বাগেরহাটে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক করা হয়েছে। সোমবার ২৬ জানুয়ারি বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৬ জানুয়ারি ২০২৬ তারিখ সোমবার দুপুর ১২টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক বাগেরহাটের ফকিরহাট থানাধীন চুলকাটি বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ১ লক্ষ ৬৪ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়। আটক কৃতরা হলেন শহিদুল ইসলাম(৫২) পিতা মৃত আলিম মিয়া ও ইয়াসির আলী(২৫) পিতা আবুল হোসেন এরা উভয় খুলনা লবনচোরা এলাকার বাসিন্দা। জব্দকৃত আলামত এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।




