খাগড়াছড়িতে জব ফেয়ারের উদ্বোধনের মধ্য দিয়ে কারিগরি শিক্ষার গুরুত্বে সেমিনার

খাগড়াছড়িতে জব ফেয়ারের উদ্বোধন এবং কারিগরি শিক্ষার গুরুত্ব শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ২৬ জানুয়ারী ২০২৬ খাগড়াছড়ি শহরের একটি স্কুলের মিলনায়তনে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে “কারিগরি শিক্ষা নিলে দেশ-বিদেশে কর্ম মিলে—একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ কর্মে হব যুক্ত;   পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার গুরুত্ব” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ নীল রতন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, কারিগরি শিক্ষাই পারে বেকারত্ব দূর করে তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করতে। দেশের পাশাপাশি বিদেশেও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হলে সময়োপযোগী ও মানসম্মত কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুল ইসলাম, বিএসআরএম-এর ট্যালেন্ট অ্যাকুইজিশন ও এইচআরবিপি (সেলস্ ও মার্কেটিং) সিনিয়র ম্যানেজার ফাহমিনা আসাদ, কেডিএস-এর এইচআর ও এডমিন প্রতিনিধি, কেওয়াই স্টিলের উপ-ব্যবস্থাপক শাহাদাত হোসেন এবং প্রাণ গ্রুপের ডেপুটি ম্যানেজার (এইচআর) মো. আশরাফুল ইসলাম।
সেমিনারে বক্তারা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তরুণদের কারিগরি শিক্ষায় আগ্রহী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীলতা যেমন বাড়বে, তেমনি সামগ্রিকভাবে এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নও ত্বরান্বিত হবে বলে জানান বক্তারা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন