গিলাতলার প্রবীণ ব্যক্তিত্ব মোল্লা হায়দার আলীর ইন্তেকাল

খুলনার গিলাতলা ৫নং ওয়ার্ডের গাজীপাড়া নিবাসী বিশিষ্ট প্রবিন ব্যক্তিত্ব মোল্লা হায়দার আলী (৮৫) আর নেই। আজ দুপুর পৌনে ২টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। উক্ত জানাজায় ইমামতি করেন মরহুমের সন্তান মোল্লা রিয়াজ উদ্দিন ।
মরহুমের নামাজে জানাজা মঙ্গলবার বাদ মাগরিব গিলাতলা গাজীপাড়া বায়তুন নাজাত জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। জানাজা শেষে  স্থানীয় গাজীপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
হায়দার আলীর মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন