গোবিন্দগঞ্জে ইউপি চেয়ারম্যানকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ২ পুলিশ সদস্য

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তারের চেষ্টা চালাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারীরা পুলিশের দুটি মোটরসাইকেলও ভাঙচুর করেছে।
রবিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন—গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) সেলিম রেজা ও উপ-পরিদর্শক (এসআই) কায়েস।
গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ বাগদা বাজার এলাকায় উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেপ্তার করতে তাঁর বাড়িতে অভিযান চালায়।
এ সময় বাড়ির ভেতরে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে আওয়ামী লীগের লোকজন তাদের ওপর হামলা ও ব্যাপক মারধর করে। পাশাপাশি পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে এসআই সেলিম রেজা ও এসআই কায়েস গুরুতর আহত হন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান চালায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ