চকরিয়া পৌরশহরে দাঁড়িপাল্লার গণজোয়ার: ভোট পাহারার আহ্বান আব্দুল্লাহ আল ফারুকের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চকরিয়া পৌরসভা এলাকায় জোরালো গণসংযোগ চালিয়েছেন ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের চকরিয়া–পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে কসাইপাড়া ও তরচঘাটা এলাকায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন তিনি। এ সময় ভোটারদের উদ্দেশে আব্দুল্লাহ আল ফারুক বলেন, “ভোটের দিন শুধু ভোট দিয়ে দায়িত্ব শেষ নয়। আগামী ১২ তারিখ পর্যন্ত নিজেদের ভোট নিজেরাই পাহারা দিতে হবে এবং ফলাফল নিশ্চিত করেই ঘরে ফিরতে হবে।”
তিনি আরও বলেন, “হুমকি-ধমকি কিংবা কালো টাকার প্রভাব দিয়ে দাঁড়িপাল্লার পক্ষে তৈরি হওয়া এই গণজোয়ার ঠেকানো যাবে না। জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে।”
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, পৌর সেক্রেটারি মাওলানা কুতুবউদ্দিন হেলালীসহ স্থানীয় জামায়াত ও ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। এছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
কর্মসূচিতে প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময়ের মাধ্যমে তাঁর নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন এবং ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া