চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ৯ মার্চ

কক্সবাজারের চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী ৯ মার্চ ২০২৬ ইংরেজি, ১৯ রমজান ১৪৪৭ হিজরি, সোমবার এ মাহফিল অনুষ্ঠিত হবে।
চকরিয়া প্রেসক্লাব সূত্রে জানা যায়, চকরিয়া উপজেলা নির্বাচন অফিস সংলগ্ন সুবহাতা হলে আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেওলয়ারের। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার আমির মাওলানা আবুল বশর, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ও নাগরিক সম্পৃক্ততা কমিটির সভাপতি আলহাজ্ব জামিল ইব্রাহিম চৌধুরী, সাবেক মেয়র ও চকরিয়া পৌরসভার সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম হায়দার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া পৌরসভার আমির আরিফুল কবির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এ. এম ওমর আলী এবং সঞ্চালনায় থাকবেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন।
চকরিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে ইফতার মাহফিলে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন