চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা দেখা গেছে। আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে রোজা। আজ বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য জানিয়েছে।

সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নতুন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

এদিকে মঙ্গলবার সৌদি আরবে রমজানের চাঁদ দেখা যাওয়ায় বুধবার থেকে দেশটিতে পবিত্র রোজা শুরু হয়েছে।

বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের প্রচলিত নিয়ম অনুযায়ী, শাবান মাসের ২৯তম দিনে সূর্যাস্তের পর দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখা পর্যবেক্ষণ করা হয়। এ সময় জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর ও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তথ্য সংগ্রহ করে জাতীয় চাঁদ দেখা কমিটির কাছে পাঠানো হয়। এসব তথ্য যাচাই-বাছাই করে কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত দেয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন