চারঘাটে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ও ইফতার মাহফিল

রাজশাহীর চারঘাট উপজেলার সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকেলে চারঘাট উপজেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের আয়োজনে শামসুদ্দিন ইসলামী ট্রাস্ট অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

চারঘাট উপজেলা জামায়াতের আমির মাস্টার মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি সুফেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. নাজমুল হক।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নাজমুল হক বলেন, দেশের বৃহত্তর স্বার্থে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আগামী দিনগুলোতেও দেশের কল্যাণে সাংবাদিকরা সত্য ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চারঘাট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মো. আইয়ুব আলী।

এ সময় আরও বক্তব্য রাখেন চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু এবং চারঘাট থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সনি আজাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সুফেল রানা, মানবসম্পদ সেক্রেটারি মো. আব্দুল্লাহ, ওলামা সভাপতি হাফেজ মাওলানা মো. রওশন আলম, চারঘাট পৌরসভার আমির মো. ইকবাল হোসেন, সাবেক উপজেলা শিবির সভাপতি নাহিদ হাসান শুভসহ চারঘাট উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং বিভিন্ন ইউনিয়নের আমিরবৃন্দ।

এছাড়াও জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালের সাংবাদিকসহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সংবাদকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলের অংশগ্রহণে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন