জয়পুরহাট কালাইয়ের ঐতিহাসিক নান্দাইল দীঘিতে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পেইন্টারদের মিলনমেলা। “মন চায় ড়তে, চলো যাই ঘুরতে” প্রতিপাদ্যে বার্জার, এলিট পেইন্ট ও উজালা পেইন্টসের কালাই উপজেলার পরিবেশক সরকার হার্ডওয়ার অ্যান্ড স্টোর-এর আয়োজনে দিনব্যাপী এ আয়োজন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. রবিউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে ছিলেন লেখক ও চারু-কারুকলার মাস্টার ট্রেইনার মো. আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভাটাইজিং ফার্ম ইউফিকো’র প্রতিষ্ঠাতা মো. আরমান হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংবাদকর্মী ও শিক্ষক আব্দুন নূর নাহিদ। প্রশিক্ষণ, খেলাধুলা ও লটারি পুরস্কারের মধ্য দিয়ে পেইন্টাররা দিনটি উপভোগ করেন হাসি–আনন্দ আর সৌহার্দ্যের আবহে।




