ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নব যোগদানকৃত জেলা প্রশাসক মো. নোমান হোসেন। বুধবার (১৫ এপ্রিল) বিকাল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, জেলা প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান,ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফ্রমের সাধারণ সম্পাদক রাজিব হাসান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ কবির সবুজ বাংলা টিভি-র পরিচালক সুলতান আল এনাম সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
সভায় জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ঝিনাইদহের সমসাময়িক বিভিন্ন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। জেলা প্রশাসক সকল বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
তিনি বলেন, আমি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আপনারা মাদক সম্পর্কিত তথ্য দিয়ে সহায়তা করবেন বলে আশা করছি।



