ঠাকুরগাঁও পৌর এলাকায় মঙ্গলবার সকালে অনুষ্ঠিত একটি নির্বাচনী সভায় অংশ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীদের উদ্দেশ্যে রওনা বক্তব্য দিতে গিয়ে তিনি জানান, আগামী ৭ ফেব্রুয়ারি সকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঠাকুরগাঁও সফরে আসছেন।
সভামঞ্চে বক্তব্যকালে মির্জা ফখরুলকে বেশ প্রাণবন্ত ও হাস্যোজ্জ্বল দেখা যায়। তার ঘোষণার পরপরই উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে পড়ে। তিনি বলেন, তারেক রহমানের এই আগমন ঠাকুরগাঁওবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করবে।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নেতাকর্মীরা মনে করছেন, এই সফর আসন্ন রাজনৈতিক কর্মসূচিতে নতুন গতি সঞ্চার করবে এবং মাঠপর্যায়ের সংগঠন আরও শক্তিশালী হবে।
বিএনপির এই শীর্ষ নেতার আগমনকে ঘিরে ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই আলোচনার সৃষ্টি হয়েছে।




