ঠাকুরগাঁওয়ে মন্দির ভিত্তিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শিক্ষা, ধর্ম, সম্প্রীতি-মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের মূলনীতি-স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের-২৫ শিক্ষাবর্ষের উত্তম শিক্ষক-শিক্ষার্থী ও ২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
‎‎ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ঠাকুরগাঁও এর আয়োজনে বুধবার জেলা শিল্পকলা অডিটোরিম হলরুমে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস।‎
‎হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক সত্যজিৎ কুমার কুন্ডুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য বিষয়ক কর্মকর্তা শাহাজাহান মিয়া, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি মনোরঞ্জন সিংহ। এসময় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের জেলা প্রকল্প পরিচালক শাহ্ মো: মশিউর রহমান, ফিল্ড সুপারভাইজার বিদ্যা বর্মন, দুলাল বর্মন সহ সদর ও বিভিন্ন উপজেলার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এ বছর জেলার ১৭০টি শিক্ষা কেন্দ্রের মধ্যে পরীক্ষার মাধ্যমে বাছাইকৃত ৫ জন উত্তম শিক্ষক ও ১০ জন উত্তম শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া