ভোলার লালমোহনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ফেব্রুয়ার) রাত আনুমানিক ২টার দিকে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাঙ্গাসিয়া গ্রাম থেকে তাদের কে আটক করা হয়।
আটককৃতরা হলেন, পাঙ্গাসিয়া এলাকার মোঃ নোমান পিং- মানছুর মোঃ ইব্রাহিম পিতা- মৃত ছাদেক ও মোঃ রাইহান পিতা- ইব্রাহিম খলিল। এসময় তাদের কাছ থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম হিসেবে বিভিন্ন যন্ত্রপাতি ও একটি লম্বা লোহার দা, একটি লোহার বটি এবং সুপারি গাছের চেরা ও বাঁশের লাঠি উদ্ধার করা হয়।
ভোলা জেলা পুলিশের এক কর্মকর্তা জানায়, মঙ্গলবার গভীর রাতে লালমোহন থানার এসআই মিজানুর রহমান ও কনস্টেবল সহ টহল ডিউটি চলাকালিন সময়ে পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙ্গাসিয়া গ্রাম থেকে গোপনসূত্রে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ডাকাতির প্রস্তুতির সময় উক্ত তিন জন ডাকাত সদস্যকে হাতে নাতে গ্রেপ্তার করে। থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তারকৃত মোঃ নোমান একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে, লালমোহন থানায় ইতিপূর্বে ৩টি মামলা রয়েছে। অন্যদুইজনও প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেন এ ঘটনায় লালমোহন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলে জেলা পুলিশের একজন কর্মকর্তা জানায়।




