তিতাসে জুনাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে পিঠা উৎসব মেলা পালিত

কুমিল্লা জেলা তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দুলারামপুর জুনাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে দীর্ঘ বছর পর এই প্রথম পিঠা উৎসব মেলা পালিত হলো।
নানান বাহারী রকমের পিঠা ও ৮ টি স্টল নিয়ে ২৮ জানুয়ারী বুধবার সারাদিন ব্যাপী বেশ যাকজমক ভাবে শিক্ষক,ছাত্র/ছাত্রী ও বিভিন্ন অতিথিদের কে নিয়ে পিঠা উৎসব মেলাটি পালিত হলো।
জুনাব আলী উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ বলেন,এ বছর প্রথম পিঠা উৎসব মেলার আয়োজন করা হয়েছে ইনশাআল্লাহ সামনে এর চাইতে আরো ভালোভাবে আয়োজন করবো।
পিঠা উৎসব মেলাটি প্রধান অতিথি হিসেবে পরিদর্শন করেন তিতাস উপজেলা একাডেমীক সুপার ভাইজার সারজিনা আক্তার,বিশেষ অতিথি হিসেবে পরিদর্শন করেন বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোখলেছুর রহমান।
জুনাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হুমায়ুন কবির,সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান,সহকারী সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন সরকার।
সহকারী শিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ মইদুল ইসলাম,মহাদেব রায়,মালেকা বেগম,রাজিয়া খানম,আবেদা সুলতানা মায়া,মনিরুল ইসলাম,রোমানা তাসমিন,আল মামুন,রেজাউল করিম,রুবেল সরকার,কাউছার আহেমদ প্রভাষক,ওমর আলী প্রভাষক,খাদীজা আক্তার,নুসরাত আক্তার প্রমূখ।
নানান আর বাহারী পিঠা উৎসব মেলাটি পরিদর্শন করে অনেকেই বলেছেন পিঠা বাঙালিদের ঐতিহ্য। আর এই ধরনের আয়োজনে আসতে পেরে অনেক ভালো লেগেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন