দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা ২০২৫ এর বৃত্তি প্রদান দ্বিতীয় ধাপ অনুষ্ঠান সম্পন্ন

ফেনী জেলার দাগনভুইয়া উপজেলায় দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা ২০২৫ এর বৃত্তি প্রদান দ্বিতীয় ধাপ সিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রূমে,  ট্রাস্ট চেয়ারম্যান এম এ তাহের পন্ডিতের সভাপতিত্বে ডিরেক্টর তবারক হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলোনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গিয়াস উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য দেন সিলোনিয়া মডেল মাদ্রাসার সুপার সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ি, সমাজসেবক, ক্রীড়াবিদ জনাব নুরুল্লাহ, বিশিষ্ট ছাত্র নেতা  সাইমুন হক রাজীব, আরো বক্তব্য দেন সিলোনিয়া হাই স্কুল সিনিয়র শিক্ষক মাওলানা হাবিবুর রহমান, সিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু তালিব,সিলোনিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি,আল ফালাহ মসজিদের সেক্রেটারি ও শিক্ষানুরাগী মোশাররফ হোসেন,দাগনভুঞা সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের ডিরেক্টর আলাউদ্দিন আল হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন, ডিরেক্টর মো: শাহালাম,ভাইস চেয়ারম্যান মো : শাহ আলম
বক্তারা বক্তব্যে বলেন মেধা বিকাশে দাগনভুঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট অনন্য ভুমিকা পালন করছে এবং ভবিষ্যতে আরো ইতিবাচক ভুমিকা রাখবে আমরা আশাবাদী ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন