দিনাজপুরে ইন্টারন্যাশনাল-পিস স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে দিনাজপুরের ইন্টারন্যাশনাল-পিস স্কুল এন্ড কলেজের উদ্যোগে দিনব্যাপী এক বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক নানা উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে।
প্রতিষ্ঠানের নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে প্রযুক্তি ও বিজ্ঞানের প্রতি আরও বেশি আগ্রহী করে তুলতে এ ধরনের শিক্ষামূলক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে অভিভাবক ও শিক্ষকদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম। এছাড়াও মেলার সার্বিক সহযোগিতায় ছিলেন ইন্টারন্যাশনাল-পিস স্কুল এন্ড কলেজের নির্বাহী সচিব মো. সোহেল রানা।
এবারের বিজ্ঞান মেলায় মোট ৫০টি স্টল অংশগ্রহণ করে। চার শতাধিক শিক্ষার্থী তাদের নিজস্ব উদ্ভাবন, গবেষণা এবং বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রকল্প প্রদর্শন করে। পরিবেশ সুরক্ষা, তথ্যপ্রযুক্তি, রোবোটিক্স, নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট প্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বিভিন্ন আবিষ্কার দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। শিক্ষার্থীদের উপস্থাপিত নানা উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তিগত সমাধান উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক এবং দর্শকদের প্রশংসা কুড়ায়।
দিনব্যাপী প্রদর্শনী শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীসহ মোট নয়জন কৃতী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।
মেলার আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামুখী চিন্তা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে বিজ্ঞান মেলার আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ

কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া, পেকুয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার ৫

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও সদর থানা পুলিশের অভিযানে দস্যুতা চক্রের ১০ সদস্য আটক লুণ্ঠিত ইজিবাইক, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার

ঝিনাইদহে ইজিবাইক চালককে অপহরণ করে হাত-পা ও মুখ বেঁধে ইজিবাইক

‎ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী লিডারশীপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনব্যাপী লিডারশীপ ট্রেনিং