দুনিয়ার সামান্য কারণে আমরা ইমান-ইসলাম শেষ করে দিই: মুফতি ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, রোজা রাখতে হবে আল্লাহর হুকুম পালন করার জন্য। বিভিন্ন জনে বিভিন্ন কারণে রোজা রাখেন। ইসলাম ধর্মকে নিজ উদ্দেশ্যে ব্যবহার করে থাকেন। জানোয়ার পালে চলে, কিন্তু মুসলমান ইমানে চলে। দুনিয়ার সামান্য কারণে আমরা ইমান-ইসলাম শেষ করে দিই। সকলে আল্লাহ ও কেয়ামতকে বিশ্বাস করুন। রমজানের রোজা রাখার মাধ্যমে ত্বাকওয়া অর্জন করতে পারে। যাদের মধ্যে তাকওয়া আছে, তারা খুব সহজেই পুলসিরাত পার হবে। হিউম্যান একর্ড ডেভেলপমেন্ট সোসাইটি (হ্যাডস) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রবিবার শহরের একটি কমিউনিটি সেন্টারে ইফতার অনুষ্ঠানে আলোচনা করেন, ডাঃ সিরাজুল ইসলাম সিরাজী,  ঝালকাঠি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল কাইউম, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আলমগীর হোসেন,জামায়াতের জেলা আমির হাফিজুর রহমান।উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও সদর থানা পুলিশের অভিযানে দস্যুতা চক্রের ১০ সদস্য আটক লুণ্ঠিত ইজিবাইক, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার

ঝিনাইদহে ইজিবাইক চালককে অপহরণ করে হাত-পা ও মুখ বেঁধে ইজিবাইক

‎ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী লিডারশীপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনব্যাপী লিডারশীপ ট্রেনিং