নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে ৮৬ পিস ইয়াবাসহ আটক-৪

নওগাঁ সদর পুলিশের বিশেষ অভিযানে ৮৬ পিস ইয়াবাসহ এক নারীসহ তিনজনকে আটক করেছে নওগাঁ সদর পুলিশ।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে সদর উপজেলার চকরামচন্দ্র এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন সদর উপজেলার লেলিন, রুবেল, নয়ন ও শরীফা বেগম। অভিযানের সময় তাদের কাছ থেকে ৮৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া