নকলায় ইশতেহার অনুষ্ঠানে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি

শেরপুরের নকলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে একই মঞ্চে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের আয়োজনে বুধবার (২৮ জানুয়ারি) বিকালে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
গণভোট ২০২৬ সংসদ নির্বাচন “দেশের চাবি আপনার হাতে”, নির্বাচন কালীন সময়ে প্রচার প্রচারণায় বিধি নিষেধ ও আচরণ বিধি লঙ্ঘন কারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন প্রক্রিয়া তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানী।
উক্ত অনুষ্ঠানে উপজেলার সকল দপ্তর অধিদপ্তরের কর্মকর্তারা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের রাজনৈতিক প্রতিনিধিরা, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দরা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নির্বাচন পরবর্তী সময়ে সাধারণ মানুষের জন্য কে কিভাবে কাজ করবেন, শেরপুর-২ আসন (নকলা-নালিতাবাড়ীর) নির্বাচনী এলাকার উন্নয়নে কোন প্রার্থী কতটুকু ভুমিকা রাখবেন সে বিষয় উল্লেখ করে দলীয় প্রধানদের প্রতিশ্রুতি বাস্তবায়নের দিক তুলে ধরে আলাদা আলাদা কৌশলী বক্তব্য রাখেন প্রার্থীরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন