নড়াগাতীর পহরডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন: ৭৪ নং বল্লাহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ—’পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে, ৯৩ নড়াইল ১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম এর সহযোগিতায় নড়াইলের কালিয়া উপজেলায় ধারাবাহিক বৃক্ষরোপণ কার্যক্রম পালিত হয়েছে। আজ সোমবার (১৩ জুলাই, ২০২৬) সকাল ১০টায় উপজেলার নড়াগাতি থানার পহরডাঙ্গায় ৭৪ নং বল্লাহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন নড়াগাতি থানা বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক ও পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ কোবাদ শিকদার।
​এ সময় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিদ্যালয়ের আঙিনায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
​বৃক্ষরোপণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৭৪ নং বল্লাহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ মাহফুজা খাতুন, বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইসরাফিল শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​দেশব্যাপী সবুজায়ন নিশ্চিত করার লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কালিয়া, নড়াইলের আয়োজনে এই কর্মসূচি পরিচালিত হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সুরুপী সালিনাবকসা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত বদিউজ্জামান লস্কর

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সুরুপী সালিনাবকসা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে জনাব