নতুন স্বপ্নের আধুনিক বাংলাদেশ গড়তে চাই সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, “নতুন স্বপ্নের আধুনিক বাংলাদেশ গড়তে হলে পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নকে সমান গুরুত্ব দিতে হবে।” তিনি বলেন, দেশের খাল পুনঃখনন, ব্যাপক বৃক্ষরোপণ এবং মানুষের অধিকার নিশ্চিত করার মাধ্যমে একটি সমৃদ্ধ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য।
শনিবার দুপুরে মাগুরা জেলা পুলিশ ও গ্রিন ভিউ সোশ্যাল মিডিয়ার উদ্যোগে মাগুরা পুলিশ লাইন্সে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবারের সদস্যের মতো প্রতিটি গাছেরও পরিচর্যা করতে হবে। বসতবাড়ির আশপাশ, পতিত জমি, নদীর তীর, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আঙিনায় বেশি বেশি ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের খালগুলো পুনঃখননের মাধ্যমে কৃষি ও পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনা হবে। খাল পুনর্জীবিত হলে কৃষক উপকৃত হবে এবং দেশের কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশ উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদ প্রশাসক আলি আহমেদ, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল এবং গ্রিন ভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের সভাপতি মো. আশরাফুল আলম খান।
আয়োজকরা জানান, প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা পুলিশ ১০ হাজার গাছের চারা রোপণ করবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ

কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া, পেকুয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার ৫

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও সদর থানা পুলিশের অভিযানে দস্যুতা চক্রের ১০ সদস্য আটক লুণ্ঠিত ইজিবাইক, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার

ঝিনাইদহে ইজিবাইক চালককে অপহরণ করে হাত-পা ও মুখ বেঁধে ইজিবাইক