নানা টালবাহানায় আটকে আছে ঘোড়াঘাট সড়ক সংস্কারের কাজ

দিনাজপুরের ঘোড়াঘাটে টেন্ডার প্রক্রিয়া সম্পন্নের এক বছর পার হলেও গুরুত্বপূর্ণ এক বাজার সড়কের সংস্কারকাজ এখনও আলোর মুখ দেখেনি। ঠিকাদার অই রাস্তাটিতে খোয়া ফেলে লাপাত্তা হওয়ায় রাস্তাটির কাজ এখনো অসম্পন্ন । ফলে ফলে চরম ভোগান্তিতে পড়ছেন আশপাশের প্রায় ২০টি গ্রামের মানুষ ও পথচারী।
 সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে ভরে গিয়ে পুরো সড়ক কাদায় পরিণত হয়। বাজারের ব্যস্ততম এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত থাকলেও বর্তমানে তা প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
পীরগঞ্জ উপজেলার চতরা এলাকার মহিবুল সরকার বলেন, রানীগঞ্জ বাজার আশেপাশের কয়েকটি উপজেলার মধ্যে সবচেয়ে বৃহৎ বাজার হওয়ায় প্রতিদিন হাজার হাজার লোকের সমাগম ঘটে। বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা পণ্যসামগ্রী এই বাজারে বিক্রির জন্য নিয়ে আসে। কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় ভ্যান-রিকশা চলতে চায় না, এতে আর্থিক ক্ষতির স্বীকার হচ্ছেন তারা।
উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়, রানীগঞ্জ বাজারের মন্দির মার্কেট থেকে করতোয়া নদীর নুনদহঘাট ব্রিজ অতিক্রম করে রংপুরের পীরগঞ্জ উপজেলা সীমান্ত পর্যন্ত প্রায় সোয়া চার কিলোমিটার সড়কটি সংস্কারের জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়। সড়কটির ‘রি-সিল’ পদ্ধতিতে কাজ বাস্তবায়নের জন্য ৭৮ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।
গত বছর টেন্ডার প্রক্রিয়া শেষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মেসার্স মা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। তবে পুরনো পিচ অপসারণের কার্যক্রম কয়েকদিন চললেও অজানা কারণে তা বন্ধ হয়ে যায়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া