আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষে দৈনিক সানশাইনের স্টাফ রিপোর্টার ও অনলাইন রাজশাহী নিউজ টিভির সম্পাদক জিয়াউল কবীর স্বপনসহ মোট ১০০ জন সাংবাদিককে সনদ প্রদান করা হয়েছে।
রবিবার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তার প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর প্রশিক্ষক জিয়াউর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের রাজশাহী জেলা সভাপতি আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, পিআইডি কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে দুই ধাপে চার দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। প্রশিক্ষণে নির্বাচন কমিশনের নির্দেশনা, নির্বাচনী আইন ও আচরণবিধি, মাঠপর্যায়ের রিপোর্টিং ঝুঁকি ব্যবস্থাপনা, ভুয়া তথ্য শনাক্তকরণ, এআইভিত্তিক ফ্যাক্ট চেকিং এবং নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করা হয়।




