নির্বাচনে ১০২ প্লাটুন বিজিবি মোতায়েন, সীমান্তে কড়া নজর

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষা ও সীমান্ত নিরাপত্তা জোরদারে ১০২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ, বিজিবিএম, জি+।
তিনি বলেন, কুমিল্লা সেক্টরের আওতাধীন ৬ জেলা—ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীর ৫৩ উপজেলা এবং ৩৪টি সংসদীয় আসনে বিজিবি দায়িত্ব পালন করবে। ফেনী জেলার সীমান্তবর্তী ৩ উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্বে থাকবে। পাশাপাশি অন্যান্য ৯টি সীমান্ত উপজেলা ও আরও ৪১ উপজেলায় সেনাবাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে ‘মোবাইল স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে কাজ করবে বিজিবি।
সদর দপ্তরের নির্দেশনায় ৩১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে কুমিল্লা সেক্টরের অধীন চারটি ব্যাটালিয়নের মাধ্যমে মোট ১০২ প্লাটুন বিজিবি সদস্য ৬ জেলায় মোতায়েন করা হবে। তারা স্থানীয় প্রশাসনের সহায়তায় স্থাপিত অস্থায়ী বেইজ ক্যাম্পে অবস্থান করবেন।
নির্বাচনী দায়িত্বের পাশাপাশি সীমান্ত নিরাপত্তাও জোরদার থাকবে বলে জানান অধিনায়ক। কুমিল্লা সেক্টরের ৩২৭ দশমিক ৩০ কিলোমিটার সীমান্তজুড়ে ৬১টি বিওপি, ৩টি আইসিপি ও ৭টি অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে অভিযান চলবে।
তিনি আরও জানান, গত ১ নভেম্বর ২০২৫ থেকে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত পরিচালিত অভিযানে প্রায় ৯৮ কোটি ৪৬ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ করা হয়েছে। এ সময়ে ১,৮০০টির বেশি মামলা এবং ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ১৩ জানুয়ারি রাতে সুলতানপুর ব্যাটালিয়নের অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে বিজিবি কর্মকর্তারা বলেন, উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে বিজিবি বদ্ধপরিকর। এ লক্ষ্যে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তারা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া