নীলফামারী-৩(জলঢাকা)আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী সৈয়দ আলীর নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিনত

নীলফামারী-৩( জলঢাকা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলীর নির্বাচনী জনসভায় জনসমুদ্রে পরিনত হয়েছে। সোমবার ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় স্থানীয় মিনি স্টেডিয়াম মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী।
প্রধান অতিথি নির্বাচনী অনুষ্ঠানে বক্তব্যে বলেন, আমি যদি আপনাদের ভোটে জয়লাভ করতে পারি জলঢাকা উপজেলাকে একটি স্মার্ট (আসন) হিসেবে গড়ে তোলা সহ জলঢাকায় স্বাস্থ্যসেবা বৃদ্ধি ও চার ইউনিয়নকে তিস্তা নদী ভাঙ্গন রোধ থেকে রক্ষা করব। সবার পরামর্শে ও সবার সাথে মিলেমিশে সবকিছু সমাধান করব,সকল ইউনিয়নকে চিহ্নিত করে সমস্যা গুলো ঊর্ধ্বতন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে পরামর্শ করে কাজ করব, শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে লেখাপড়ার মান উন্নয়ন সহ শিক্ষার্থীদের সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি ও বিভিন্ন ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক গুলো পুনরায় সংস্কার করে সাধারণ মানুষদের জন্য চিকিৎসা সেবার ব্যবস্থা করব, আর যুব সমাজের জন্য বিভিন্ন জুয়া,মাদক থেকে তাদেরকে রক্ষা করা যায সে জন্য প্রশাসনের সহযোগিতায় নিয়ে কাজ করব, পাশাপাশি কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করব এবং যুব সমাজের বেকারত্ব দূর করব। আরও বলেন আগামীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশ এ আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করেন তিনি।
সমাবেশে সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট এর সভাপতিত্বে ও সাবেক ভিপি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান কবির লেলিন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, নীলফামারী জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম রেজা,আহবায়ক কমিটির সদস্য আহাম্মেদ সাঈদ চৌধুরী ডিডু,সাবেক সহ-সাধারণ সম্পাদক খোরশেদ আলম আলো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম,প্রার্থীর নির্বাচনী প্রধান সমন্বয়কারী এম শরিফুল ইসলাম বাবু,উপজেলা যুব দলের আহবায়ক হারুনর রশীদ জোয়াদ্দার,
উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন,বালাগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই,উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুর রহমান, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউনূস আলী।
এসময় ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলীর নির্বাচনী জনসভায় বিপুলসংখ্যক বিএনপির নেতাকর্মী ও সাধারণ ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায় এবং জলঢাকা মিনি স্টেডিয়াম মাঠে জনসমুদ্রে রূপ নেয়। মাঠজুড়ে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ