নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ

আজ বুধবার ২৮ শে জানুয়ারী সকাল আনুমানিক ৯.৪৫ সময়
নোয়াখালীর ৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রাপ্ত এমপি পদপ্রার্থী বেলায়েত হোসেন এর নির্বাচনী প্রচারণার গাড়ি সাঙ্গে শিক্ষার্থীদের বহনকারী গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এই বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রাপ্ত এমপি পদপ্রার্থী বেলায়েত হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে জানানো হয় আজ সকালে তারা নির্বাচনী এলাকার নোয়াখালী( ৫) আসনের কোম্পানীগঞ্জ উপজেলার দরবার শরীফ রোডে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
আমাদের বহনকারী একটি নির্বাচনী গাড়ির পিছনে শিক্ষার্থীদের বহনকারী একটি গাড়ির
সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি ।
প্রত্যক্ষদর্শীরা জানান,সকালবেলা দরবার শরীফ সড়কে হঠাৎ করে দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুটি গাড়িই আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তবে গাড়িতে থাকা শিক্ষার্থীসহ কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ গণমাধ্যমকে জানায়, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন