পঞ্চগড়ের বোদা উপজেলায় রমজান উপলক্ষে আসা টিসিবির পণ্যের ট্রাকে সয়াবিন তেলের পরিবর্তে এক কাটুনে ৯ বোতল তেলের বোতলে পানি পাওয়া গেছে। প্রতিটি বোতল ছিল ২ লিটারের।বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় এবং খাদ্য গুদামে (এলএসডি গোডাউন) একটি ট্রাক আনলোড করার সময় তেলের পরিবর্তে এসব পানির বোতল পাওয়া যায়।




