পারিবারিক কলহে তরুণীর মর্মান্তিক মৃত্যু, দাদুর কান্নায় ভারী পরিবেশ

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ব্যাপারি বাড়িতে পারিবারিক কলহের জেরে মারিয়া (বাবা: ইউসুফ ব্যাপারি) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলমান পারিবারিক অশান্তির কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মারিয়া। ঘটনার দিনও পারিবারিক বিরোধের এক পর্যায়ে তার দাদু তাকে ঘর থেকে বের হয়ে যেতে বলেন। এ সময় দাদুর সঙ্গে তার কথাকাটাকাটি হয় বলে জানা গেছে।
পরবর্তীতে দাদু ঘর থেকে বের হয়ে কান্নায় ভেঙে পড়েন এবং বলতে থাকেন, “আমি থাকবো কার কাছে?” জানা যায়, মারিয়ার বাবা-মা আলাদা থাকেন, ফলে পারিবারিক অস্থিরতা আরও বেড়ে গিয়েছিল।
এর কিছুক্ষণ পরই মারিয়া চাউলের ট্যাবলেট সেবন করেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে মঠবাড়িয়া সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার আরও অবনতি হলে বরিশালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা শোকে স্তব্ধ হয়ে পড়েছেন। স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে গভীর আলোচনা-সমালোচনা চলছে।
সচেতন মহল মনে করছেন, পারিবারিক বিরোধ ও মানসিক চাপ থেকে এমন ঘটনা ঘটছে, তাই এসব বিষয়ে পারস্পরিক বোঝাপড়া ও সহমর্মিতা জরুরি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া