মাঠ পর্যায়ের পুলিশি কার্যক্রম আরও গতিশীল ও সুসংহত করার লক্ষ্যে গত ২৪ জানুয়ারি ২০২৬ খ্রি. বিকাল ০৪:০০ ঘটিকায় ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয় তজুমদ্দিন থানা আকস্মিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানা ভবন, অফিস কক্ষ, ব্যারাক, মেস ও হাজতখানাসহ প্রতিটি শাখা সরেজমিনে ঘুরে দেখেন। তিনি পুলিশ সদস্যদের আবাসন ও খাবারের মান নিশ্চিত করার পাশাপাশি দাপ্তরিক নথিপত্র এবং থানার সার্বিক কার্যক্রমের নিবিড় তদারকি করেন। এসময় পুলিশ সুপার মহোদয় ফোর্সদের আবাসন ব্যবস্থা ও খাবারের মান নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
আগামী সাধারণ নির্বাচনে পুলিশের ভূমিকা যেন শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ ও ভীতিমুক্ত থাকে সে লক্ষ্যে তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের কঠোর ও সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং থানার অন্যান্য অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।




