বগুড়া শিবগঞ্জে ২৫০ গ্রাম গাঁজাসহ সাদ্দাম হোসেন নামে এক মাদক কারবারী গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জ উপজেলা মহাস্থান ডাক বাংলার সামনে মহাস্থান -টু- মথুরাগামী পাকা রাস্তার উপর উত্তর পাশে থেকে একটি সিন্থেটিক ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারী মোঃ সাদ্দাম হোসেন (৩৬) কে, গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মাদক কারবারী হলো, মোঃ সাদ্দাম হোসেন (৩৬), পিতা মৃত ফজলুল হক, সাং মহাস্থান নামাপাড়া (বারিদারপাড়া), থানা-শিবগঞ্জ।
আজ শনিবার (২০ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া ‘খ’ সার্কেল কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে, শিবগঞ্জ উপজেলা মহাস্থান ডাক বাংলার সামনে মহাস্থান -টু- মথুরাগামী পাকা রাস্তার উপর উত্তর পার্শ্বে দন্ডায়মান আসামীর ডান হাতে ধৃত একটি সিনথেটিক ব্যাগের মধ্যে থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।উল্লিখিত আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আসলাম আলী মণ্ডল বাদী হয়ে, একটি নিয়মিত মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ে ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোমবার ২৭ জুলাই, ২০২৬ সুনামগঞ্জ পিটিআই মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে