সাংবাদিকদের অধিকার ও কল্যাণের অঙ্গীকার নিয়ে এগিয়ে চলা বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর আয়োজনে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) ঢাকার পল্টনে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিটিএসএফ চেয়ারম্যান কায়সার হাসানের সভাপতিত্বে এবং মহাসচিব মোঃ আল-আমিন শাওন (এলএল.বি)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি।
অনুষ্ঠানের বিশেষ দিকসমূহ:
পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা।
বিটিএসএফ-এর সদ্য সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক মরহুম হাবিবুর রহমান মোমেনসহ প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া।
সংগঠনের ৮ বছরের সাফল্য ও আগামী দিনের পথচলা নিয়ে নেতৃবৃন্দের দিকনির্দেশনা।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মনির হোসেন কাজী (সম্পাদক, বার্তা প্রবাহ) এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী মোঃ শামছুল আলমসহ বিটিএসএফ কেন্দ্রীয় কমিটির অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “সকলের সহযোগিতায় বিটিএসএফ আজ তৃণমূল সাংবাদিকদের ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে। আগামীতেও আমরা সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।”
সাফল্য, প্রত্যাশা ও অগ্রগতির ৮ বছরে— বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)।




