বাগেরহাট পৌরসভার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ২টা ৪০ মিনিটে লাগা আগুনে ১৩টি কাপড়ের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে একটি ডায়াগনস্টিক সেন্টারও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে দ্রুত বাগেরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার সময় মার্কেট বন্ধ থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনাটি তদন্ত করে ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব নির্ধারণের প্রক্রিয়া চলছে।##
তানভীর সোহেল




