বাঘারপাড়ার ধলগ্রামে দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

 বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়ন শাখার উদ্যোগে নির্বাচনী পথসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  ২৮, জানুয়ারি বিকেলে অনুষ্ঠিত এই পথসভায়   ধলগ্রাম ইউনিয়নের সনাতনধর্মের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। এসময় স্থানীয় বেশ কয়েক জন বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য,  যশোর ৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসুল বলেন, মানুষ আজ সত্য কে চিনতে শুরু করেছে। দীর্ঘদিন যাবত বিভিন্ন অন্যায় জুলুমের শিকার হয়ে বাঘারপাড়া অভয়নগর এর মানুষ হাফ ছেড়ে বাঁচতে চাইছে।  এই অঞ্চলের মানুষ এখন আস্থার জায়গায় ফিরছে । এসময় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন