আজ সিঙ্গার বিল বাজারে দোকানদার আর কাস্টমারের মাঝে সামান্য কথা কাটাকাটির সূত্র ধরে রণক্ষেত্রে পরিণত হয় সিঙ্গার বিল বাজার। দীর্ঘ সময় চলা এ সংঘর্ষে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। ঘটনাস্থলে গিয়ে জানা যায় বাজারজাত পণ্যের গায়ে লিখা খুচরা মূল্য নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে তা এলাকাভিত্তিক সংঘর্ষে পরিণত হয়। উক্ত সংঘর্ষে উভয় পক্ষের ০৫ জনেরও অধিক ব্যক্তি আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। সিংগারবিল বাজার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের একটি অন্যতম প্রধান হাটবাজার। প্রশাসনিকভাবে এটি আখাউড়া সংলগ্ন বিজয়নগর উপজেলায় অবস্থিত হলেও, আখাউড়া এবং বিজয়নগর উভয় এলাকার মানুষের কাছে এটি একটি কেনাকাটা ও যাতায়াতের জন্য অত্যন্ত পরিচিত স্থান। বাজারটি সিঙ্গারবিল ইউনিয়নের কেন্দ্রস্থল মফস্বলে অবস্থিত হলেও। সড়ক, রেল ও নৌ-তিনটি পথেই এখানে পৌঁছানো যায়।




