বিলাইছড়ির কেংড়াছড়িতে অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সমর্থনে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক

​বিলাইছড়ি উপজেলার ২নং কেংড়াছড়ি ইউনিয়নে ২৯৯নং আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সমর্থনে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে এই নির্বাচনী প্রচারণা চালানো হয়। গণসংযোগ শেষে কেংড়াছড়ি বাজারে এক গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর আহমেদ। কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কবির হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শহীদুল ইসলামের সঞ্চালনায় সভায় নির্বাচনী জয়ের লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।
​উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম সরদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ আঃ বারেক খাঁন, সহ-সাংগঠনিক সম্পাদক দীপংকর চাকমা এবং উপজেলা যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম রনি। বক্তারা আসন্ন নির্বাচনে জয়ের লক্ষ্যে সকল স্তরের নেতা-কর্মীদের ব্যক্তিগত বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কামাল, সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, উপজেলা জাসাস দলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, তাঁতী দলের সভাপতি মোঃ আবুল কালাম ও সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান।
​অনুষ্ঠানটিতে আরও অংশগ্রহণ করেন ইউনিয়ন মহিলা দলের সভাপতি রিক্তা বেগম ও সাধারণ সম্পাদক ফিরোহা বেগম। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোবারক খাঁ এবং সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিনসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। যুবদল ও ছাত্রদলের স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি পরিশেষে উঠান বৈঠকটিকে একটি বিশাল জনসভায় রূপান্তর করে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া