ভোলায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ জুন) দুপুর ১টা ১৫ মিনিটে বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাচ্চু তালুকদারের বাড়ির উঠানে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার-এর দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে এসআই মো. আবু জাফর খান সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন। অভিযানের সময় হেলাল (৩৮) নামের এক ব্যক্তিকে ২১০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত হেলালের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া এলাকার ৮ নম্বর ওয়ার্ডে। তিনি আব্দুর রবের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে বোরহানউদ্দিন থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন