ভোলায় নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও নগদ অর্থ জব্দ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাস দমনে মাঠে সক্রিয় রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় ভোলার দৌলতখান উপজেলায় একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধার করেছে নৌবাহিনী।
নৌবাহিনী সূত্র জানায়, সোমবার (২৬ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে দৌলতখান উপজেলার কালুরহাট চরপাতা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদরে মোতায়েনকৃত নৌবাহিনীর একটি বিশেষায়িত আভিযানিক টহল দল সেখানে অভিযান চালায়।
অভিযানকালে চিহ্নিত ও কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রাজিব (২৮) নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে তার বাড়ি থেকে পালিয়ে যায়। পরে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৪৩৫ পিস ইয়াবা, ১৬০ গ্রাম গাঁজা, ২টি চাইনিজ কুড়াল, ১টি চাকু, মাদক ওজনের ২টি ডিজিটাল মেশিন, ২টি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২টি সিমকার্ড এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৩১ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়।
অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্য, নগদ অর্থ ও অন্যান্য আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখান থানায় হস্তান্তর করা হয়। থানা সূত্রে জানা গেছে, পলাতক রাজিবের বিরুদ্ধে দৌলতখান থানায় মাদক পাচার ও বিক্রির একাধিক অভিযোগ রয়েছে।
নৌবাহিনী জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও মাদক দমনে তারা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। বর্তমানে ৮টি জেলার অন্তর্গত ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫ হাজার নৌবাহিনী সদস্য মোতায়েন রয়েছে।
নৌবাহিনীর এই তৎপরতা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ