নেত্রকোণা মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের মোয়াটি গ্রামে জমি ও পারিবারিক বিষয়াদি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার বিকালে সরজমিন গেলে জানা যায় মোয়াটি গ্রামের মৃত মুক্তল হোসেন এর ছেলে স্বাধীনের সাথে একই গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে চান মিয়ার সাথে জমি ও পারিবারিক বিষয়াদি নিয়ে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে চান মিয়ার দলবল নিয়ে দেশিয় অস্ত্রে সজ্জিদ হয়ে স্বাধীনের বাড়ি সামনে এসে হামলা চালায়। এতে উভয় পক্ষের ৭ জন লোক আহত হয় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন সঞ্জু, মিয়া আকাশ, কমলা, মারফত আলী, খাইরুল, উজ্জ্বল। এদের মধ্যে আন্জু মিয়ার অবস্থা খারাপ থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেড়িক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
উজ্জ্বল মিয়া জানান, আমার ছোট ভাই আমাদের না জানিয়ে সন্জু মিয়ার নিকট ১৭ শতাংশ জমি বিক্রয় করে দেয়,ও ১ লক্ষ টাকা বায়না নেন।আমাদেন পরিবারের লোকজন জানার পর আমরা টাকা নিয়ে তাদের বাড়িতে গেলে সন্জু আমাদের জমি ফিরে দেবে না,ও আমাদেরকে দেখে নিবে বলে হুমকি দেয়।
মদন থানার ভার প্রাপ্ত অফিসার ইনর্চাজ হাসনাত জামান জানান, এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




