মসজিদে জুমা’র খুতবায় পরিবেশ সচেতনতার ডাক বৃক্ষরোপণে গুরুত্বারোপ

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ধর্মীয় মূল্যবোধের আলোকে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সিরাজগঞ্জের এনায়েতপুর কেন্দ্রীয় বড় জামে মসজিদে জুমার খুতবায় বিশেষ আলোচনা করা হয়েছে। খতিব হাফেজ মাওলানা শফিউল ইসলাম মুসল্লিদের উদ্দেশ্যে পরিবেশ রক্ষায় গাছ লাগানোর আহ্বান জানান এবং একে একটি গুরুত্বপূর্ণ ‘সদকায়ে জারিয়া’ হিসেবে উল্লেখ করেন।
​সিরাজগঞ্জের এনায়েতপুর কেন্দ্রীয় বড় জামে মসজিদে জুমার নামাজের প্রাক্কালে খতিব হাফেজ মাওলানা শফিউল ইসলাম সাহেব উপস্থিত মুসল্লিদের সামনে বুখারি শরিফের একটি বিখ্যাত হাদিস পাঠ করেন। তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.) এর বাণী অনুযায়ী, কোনো মুসলিম যদি একটি গাছ রোপণ করে বা ফসল ফলায়, আর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু আহার করে, তবে সেটি তার জন্য সদকা হিসেবে গণ্য হবে। এমনকি মৃত্যুর পরও মানুষ কবরে শুয়ে শুয়ে এর সওয়াব পেতে থাকবে।
​খুতবায় বলা হয়, জলবায়ু পরিবর্তনের এই যুগে তীব্র তাপদাহ ও পরিবেশ বিপর্যয় রোধে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ইসলাম কেবল ইবাদত-বন্দেগির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পরিবেশের যত্ন নেওয়াও ঈমানের অংশ। খতিব সাহেব প্রত্যেক মুসল্লিকে অন্তত একটি করে ফলদ, বনজ বা ঔষধি গাছ লাগানোর অনুরোধ জানান। খুতবা শেষে দেশের কল্যাণ এবং পরিবেশের ভারসাম্য কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

স্থানীয় নির্বাচন সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সম্মেলন ২০২৬

চুয়াডাঙ্গা জেলার স্থানীয় নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা জামাতের ৪টি