মাগুরায় বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

“বল বীর, চির উন্নত মমশীর”—এই স্লোগানকে সামনে রেখে মাগুরায় বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা, মাগুরা জেলা শাখার উদ্যোগে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের নোমানী ময়দান, মাগুরাতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ার হোসেন খান, বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী (মাগুরা-১) ও জেলা বিএনপির সদস্য সচিব।
প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ অহিদুল ইসলাম, এসইউপি, এনডিসি, পিএসসি।
সভায় প্রধান বক্তা ছিলেন  আলী আহম্মেদ, আহ্বায়ক, জেলা বিএনপি মাগুরা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যাপ্টেন (অব.) মোঃ খলিলুর রহমান এবং ওয়ারেন্ট অফিসার (অব.) মোঃ আব্দুল গফফার,মো: বাচ্চু মোল্লা সার্জেন্ট (অব.সহ অবসরপ্রাপ্ত  সদস্য উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন সার্জেন্ট (অব.) মোঃ রিজাউল করিম, অ্যাডভোকেট, মাগুরা জজকোর্ট।
সভা পরিচালনা করেন কর্পোরাল (অব.) মনির হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা মাগুরা জেলা শাখা।
আলোচনা সভায় বক্তারা প্রাক্তন সৈনিকদের বিভিন্ন যৌক্তিক দাবি-দাওয়া, কল্যাণমূলক সুবিধা এবং রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
সৌজন্যে: ফরিদ হোসেন খান, সিনিয়র সহ-সভাপতি, চেম্বার অব কমার্স, মাগুরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন